মালফুযাত
১০০%
ছাত্রদের খেদমতে হারদুই হযরত
হযরত মুহিউসসুন্নাহ রহ. ছাত্রদের প্রতি অত্যন্ত মায়া প্রদর্শন করতেন। অসুস্থ ছাত্রদের জন্য ‘দারুশ শিফা’ নামে পৃথক স্থান নির্ধারণ করে রেখেছিলেন, অসুস্থ ছাত্রদের সেখানে আরামের জন্য রাখা হয়। যাতে তাদের কষ্ট না হয়। তিনি অসুস্থ ছাত্রদের প্রতি বিশেষ খেয়াল রাখতেন। অনেক সময় নিজে তাদের খেদমত করতেন। হারদুই মাদরাসার এক ছাত্র হযরতের মায়া-মুহাব্বতের কথা উল্লেখ করে নিজের একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়ল। সে বলল, ছোটকালে একবার হযরতের সাথে সফরে ছিলাম। একরাতে হযরতের চাদরে পেশাব করে দেই। সকালে হযরত আমাকে বললেন, তুমি পানি ঢালো, আমি পানি ঢাললে হযরত নিজ হাতে চাদরখানা পরিষ্কার করেন।