মালফুযাত
১০০%
আলেমদের দায়িত্ব সার্বক্ষনিক ও তাৎক্ষনিক
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আলেমদের কিছু দায়িত্ব সার্বক্ষনিক আর কিছু দায়িত্ব তাৎক্ষনিক। নবীদের ওয়ারিশ হিসাবে তাঁদের সকল দায়িত্ব তথা তালীম, তাবলীগ, তাযকিয়া, দাওয়াত সবগুলি নিয়ে একসঙ্গে চলতে হবে। শুধু তাবলীগ বা শুধু তালীম বা শুধু তাযকিয়ার কাজ আঞ্জাম দিয়ে নবীর পরিপূর্ণ ওয়ারিশ হওয়া যাবে না। সবগুলি কাজ সমহারে করতে হবে। এই সকল কাজ আঞ্জাম দেওয়া উলামাদের সার্বক্ষনিক দায়িত্ব। আর সমসাময়িক যে সকল ফিৎনার আগমন ঘটে তা প্রতিহত করা আলেমদের তাৎক্ষনিক দায়িত্ব। উভয় দায়িত্ব নিয়ে উলামাদের চলতে হবে।