মিথ্যার প্রতিষেধক

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.৫ সেপ্টেম্বর, ২০২৩আত্মশুদ্ধি

অন্তরের আরেকটি রোগ হলো মিথ্যা বলার অভ্যাস। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহ. এর নিকট কোন এক ব্যক্তি লিখেছেন যে, হযরত! আমার খুব মিথ্যা বলার অভ্যাস। এর প্রতিকার কি? হযরত থানভী রহ. উত্তরে লিখলেন, মিথ্যা বলায় যখন তোমার মনে অনুতাপ আসে তখন যার সাথে তুমি মিথ্যা বলেছো সে একা থাকুক কিংবা কোন মজমায় থাকুক সেখানেই তুমি বলবে, ভাই কিছুক্ষণ আগে আপনার সাথে যে কথাটি বলেছিলাম তা মিথ্যা ছিল। তুমি যখন বার বার এমন করতে থাকবে তখন এক সময় দেখা যাবে যে তোমার মিথ্যা বলার অভ্যাস দূর হয়ে গেছে।

মিথ্যার প্রতিষেধক | ইসলামী যিন্দেগী