মালফুযাত
১০০%
আরেকটি ভুল
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আল্লাহ তা‘আলা হযরত আদম আ. এর গন্দম খাওয়ার বর্ণনা করতে গিয়ে বলেছেন, فلم نجد له عزما (আমি তাকে ইচ্ছা পোষণকারী পাইনি। এই আয়াতের অর্থ অনেকেই ভুল বলে থাকেন। অনেকেই অর্থ করে থাকেন “আমি তাকে (হযরত আদম আ. কে) দৃঢ়পদ পাইনি, সে অঙ্গিকার করে অঙ্গিকার রাখতে পারেনি”। এমন অর্থ করা সম্পূর্ণ ভুল। এর দ্বারা বুঝে আসে, আদম আ. ওয়াদা ভঙ্গকারী। অথচ সকল নবী নিস্পাপ, তাদের কোন গুনাহ নেই। এ জাতিয় অর্থ করা নবীর সাথে বেয়াদবীর নামান্তর। অর্থ হবে, “আমি তাকে এ কাজ করার ইচ্ছা পোষণকারী হিসেবে পাইনি অর্থাৎ তিনি অনিচ্ছায় করে ফেলেন। আর যে কাজ অনিচ্ছায় হয় তা দ্বারা কোন গুনাহ হয় না। সুতরাং তিনি নিষ্পাপ, তাঁর কোন গুনাহ নেই।