খানার আদব

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.১০ সেপ্টেম্বর, ২০২৩সুন্নত

একবার মদীনা মুনাওয়ারায় এক ইজতিমার দাওয়াতে গিয়েছিলাম। সালিহীনদের ইজতিমা থাকায় তোষক বিছানো ছিল। কিন্তু আমি তোষকের ওপর না বসায়- আমাকে জোরপূর্বক তোষকের ওপর বসানো হলো। অতঃপর যখন দস্তরখানা বিছানো হলো, তখন দেখা গেলো খানেওয়ালা তোষকে আর খানা রাখা হয়েছে তোষকের নিচে। আমি আরয করলাম, এটা খানার সম্মানের খিলাফ। কোন কোন হযরত বললেন- এটাই এ জায়গায় রেওয়াজ। এবং আমাদের এখানে এটাকে বেয়াদবী মনে করা হয় না। আমি বললাম, দুই জায়গার মধ্যে যদি কোন পার্থক্যই না থাকবে, তাহলে আমাকে জোরপূর্বক তোষকের ওপর বসানো হলো কেন? হযরত হাকীমুল উম্মত থানভী রহ. বলতেন, আমি সর্বদা খাটের মাথার দিকে খানা রেখে পায়ের দিকে বসে খানা খাই। কখনো এর ব্যতিক্রম হয় না।

খানার আদব | ইসলামী যিন্দেগী