নি‘আমতের শুকরিয়া আদায় করা

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.১১ সেপ্টেম্বর, ২০২৩আত্মশুদ্ধি, বিবিধ

দুনিয়ার হুকুমত ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনার দিকে খেয়াল করুন, দেখুন দেশের নাগরিকদের সুবিধা ও স্বাচ্ছন্দময় জীবন-যাপনের জন্য সরকার বিদ্যুতের ব্যবস্থা করেছে। যে বিদ্যুৎ দ্বারা অনায়াসে ঘরে ঘরে বাতি জ্বলছে, গ্রীষ্মকালে পাখা ঘুরছে, ফ্রিজ ইত্যাদি চলছে। অনেক সময় দেখা যায় যে, কারো গৃহের বাতি নিভে গেছে, খোঁজ নিয়ে জানা যায় যে, সে বিদ্যুৎ বিল সময়মত পরিশোধ না করার দরুন তার সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। দুনিয়ার যদি এ অবস্থা হয় তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামীনের নি‘আমত ভোগ করে তার শুকরিয়া না করে বরং তাঁর হুকুম অমান্য করে পাপাচারে লিপ্ত হলে তিনি কি পরকালে এর জন্য শাস্তি দিবেন না? কাজেই প্রাণের ভায়েরা! আর দেরী নয়, এখন থেকেই নিজের অবস্থার খবর নিন এবং নিজ কর্মের সমীক্ষা চালান।

নি‘আমতের শুকরিয়া আদায় করা | ইসলামী যিন্দেগী