এক মিনিটের মুহ্তামিম

মুফতী মনসূরুল হক সাহেব৬ ডিসেম্বর, ২০২২উলামা তোলাবা, বিবিধ

হযরতওয়ালা মুফতী সাহেব দামাত বারাকাতুহুম একদিন দারুল হাদীসে বুখারী শরীফের দরস প্রদানের সময় বললেন, তোমরা আগামিতে ফারেগ হয়ে যাবে। আমি তোমাদেরকে এক মিনিটে মোহতামীম বানিয়ে দিব। যা আমার অর্জন করতে চল্লিশ বছর লেগেছে। হযরতওয়ালা বললেন, মোহতামিম পাঁচটি কাজ করবে।

১. আগামী একমাসে তার সম্ভাব্য কতগুলি কাজ তা নোট করবে।

২. উস্তাদের মাঝে প্রত্যেকের উপযোগী কাজ তাকে ভাগ করে দিবে।

৩. কাজ ঠিক মত আদায় করছে কি না খোঁজ খবর নিবে। কারণ মানুষের স্বভাব একবার একটি কাজ করতে বললে করে না, বারবার বলতে হয়। এজন্যই আল্লাহ তা‘আলা একই আয়াত বারবার বলেছেন।

৪. যে কাজ হয়ে যাবে তা নোট বুক থেকে কাটতে হবে এবং প্রতিদিন যে সকল নতুন কাজ তার যেহেনে আসবে তা নোট করবে।

৫. যে উস্তাদ এক কাজ থেকে ফারেগ হবে, তাকে আরেক কাজ দিতে হবে।

এক মিনিটের মুহ্তামিম | ইসলামী যিন্দেগী