মালফুযাত
১০০%
মেহমানদারীর তারতীব
হযরতওয়ালার ওখানে হারদুঈতে আসরের পর হযরতের কামরায় বিদেশী মেহমানদের জন্য চায়ের ব্যবস্থা করা হয়। বিস্কুট-চানাচুরের পরে প্রথমে মেহমানদের জন্য চিনির পাত্র ডান দিক থেকে পরিবেশন করা হয়। যার প্রয়োজন হয় তিনি চিনি নেন। তারপর ডান দিক থেকে চায়ের ফ্লাস্ক চালু করা হয়, তারপরে একই নিয়মে দুধ আসে। প্রত্যেকে নিজের প্রয়োজনমত নিজ হাতে নিতে থাকেন। কেউ যদি সুন্নাতের খেলাপ করে অর্থাৎ তারতীব ভঙ্গ করে মাঝখান থেকে নিয়ে নেয় তাহলে হযরতওয়ালা তাকে শক্তভাবে পাকড়াও করেন।