মালফুযাত
১০০%
হাফেজ-আলেমের তিলাওয়াত
শুদ্ধ করে তিলাওয়াত না শিখলে অনেক হাফেয-আলেমদেরও সহীহ করে কুরআন তিলাওয়াতের তাওফীক হয় না। আমার কথা শুনে কয়েকজন হাফেয ও আলেমের চেহারা মলিন হয়ে যায়। আমি তাদেরকে লক্ষ্য করে বললাম, আপনাদের মধ্যে কেউ হাফেয কিংবা আলেম আছেন কি-না? তিনজনের সাড়া পাওয়া গেল। আমি তাদের একজনকে সূরা কাফিরুন তিলাওয়াত করতে বললাম। তখন তিনি وَلَا أَنَا শব্দের মধ্যে নূনের যবরকে মদ ব্যতীত সঠিক পড়লেন। আরেকজনকে তিলাওয়াত করতে বললে তিনি নূনের যবরকে মদ করে ভুল পড়লেন। এই লোকের পড়া শুনে আশ্চর্য হলাম। যেহেতু তিনি একজন হাফেয।