মালফুযাত
১০০%
বলীর পাঠা
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আমরা অনেক সময় দেখি কিছু লোক এমন আছে যারা বিভিন্ন গুনাহে লিপ্ত। নেক আমল করা তো দূরের কথা তাদের অনেকের ঈমানও নাই আবার বাহ্যিক ভাবে তাদেরকে অনেক সুখী মনে হয়। তাদের সুখ দেখে আমাদের অনেকেই তাদের মতো হওয়ার আকাঙ্ক্ষা করে। আসলে তাদের সুখটা হলো ফাঁসির আসামীর মতো। ফাঁসির আসামীকে যেমন ফাঁসি দেয়ার আগে, যা সে ইচ্ছা করে ঐ খাবার খেতে দেয়া হয় ঠিক তেমনি গুনাহগারকেও আল্লাহ গুনাহ করার পরেও এমন কিছু সুখ দিয়ে থাকেন। তার গুনাহের শাস্তি তার জন্য অপেক্ষা করছে। এখন প্রশ্ন হলো কেউ কী ফাঁসির আসামীকে ভালো খাবার খেতে দেখে এই কথা বলবে যে, ইশ! আমাকেও যদি ফাঁসি দেয়া হতো তাহলে আমিও মজার খাবার খেতে পারতাম। হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, হারদুই হুজুর রহ. বলতেন, এরা হলো বলীর পাঠা।