মালফুযাত
১০০%
আলেমদের চৌকান্না থাকা
একবার আমরা সফরে বের হচ্ছিলাম। সফরের পূর্ব মূহুর্তে হাতে সময়ও কম। এক ভদ্রলোক বার বার বলছিলেন, নাস্তা করে যাওয়ার জন্য। আমি বললাম, ঠিক আছে শুধু চা খাওয়ান। এরপর দেখা গেল দষ্টরখানায় প্রচলিত সব রকম খাবার হাযির। আমি শুধু চা খেয়ে তড়িৎ গাড়িতে উঠে বসি। এখানে যদি আমি খেতাম, তাহলে মেযবান ভাবতো আলেম মানুষ চা খাওয়ার কথা বলে সব কিছু খেয়ে গেল। কিছু বাদ রাখল না।
আলেমগণ আজ এসব কারণেই নিজেদের সম্মান হারাচ্ছে। সে দিন আমার কাজে উপস্থিত সকলেই অবাক হয়েছিল।