তাযকিয়ার গুরুত্ব

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.৩০ মে, ২০২৩আত্মশুদ্ধি

একবার হারদুঈতে দুই ব্যক্তির মধ্যে পরস্পরে তর্ক হচ্ছিল। একজন বলছিল, তাবলীগ বেশী গুরুত্বপূর্ণ। আর অপরজন বলছিল, তা‘লীম বেশী গুরুত্বপূর্ণ। হযরতওয়ালার নিকট এই সংবাদ পৌঁছলে তিনি উভয়কে ডেকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনারাই বলুন, শরীরের মধ্যে কান বেশী গুরুত্বপূর্ণ নাকি চোখ? তারা বলল, উভয়টিই সমান গুরুত্বপূর্ণ। একটির কাজ অপরটির দ্বারা আদায় হয় না। হযরতওয়ালা রহ. বললেন, তাহলে বুঝা গেল তাবলীগ ও তা‘লীম উভয়টিই জরুরী, উভয়টি করতে হবে। এ নিয়ে তর্কের কি আছে? তবে মনে রাখতে হবে যে, তাবলীগ ও তা‘লীমের চেয়ে বেশী জরুরী হচ্ছে তাযকিয়া তথা আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি যদি না থাকে তাহলে রিয়ার কারণে তাবলীগ-তা‘লীম সবকিছুই বরবাদ হয়ে যাবে।। তাই এটা হাসিল করা সবচেয়ে বেশী জরুরী।

তাযকিয়ার গুরুত্ব | ইসলামী যিন্দেগী