গুরুত্বপূর্ণ মালফূযাত

মুফতী মনসূরুল হক সাহেব১৯ অক্টোবর, ২০২৩বিবিধ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব বলেন, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহ. এর বিভিন্ন মজলিসের গুরুত্বপূর্ণ মালফূযাত হযরত মাওলানা ঈসা সাহেব ইলাহাবাদী রহ. ‘কামালাতে আশরাফিয়াহ’ নামক কিতাবে সংকলন করেছেন। একবার হযরতওয়ালা সেই কিতাবের ১৮১ পৃষ্ঠা থেকে পাঠ করে শুনান। সেখানে তিনি লেখেন-আল্লাহ তা‘আলা পর্যন্ত পৌছার একটাই পথ; তার তা হল চারিত্রিক ব্যাধি সমূহ দূর করে আখলাকে হামীদাহ তথা উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। গুনাহের অভ্যাস ছেড়ে দিয়ে নেক কাজের তাওফীক নসীব হতে হবে। তোমরা আল্লাহ পাক থেকে উদাসীন হয়ো না। অতঃপর হযরতওয়ালা এ কথাগুলোর ব্যাখ্যা করেন যা বিস্তারিত ভাবে তা‘লীমুদ্দীন নামক কিতাবের দ্বিতীয়াংশের এবং তাবলীগে দ্বীন কিতাবে রয়েছে।