জামা`আতের গুরুত্ব

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.৫ সেপ্টেম্বর, ২০২৩নামায

শরী‘আতের ওযর ব্যতীত ফরজ নামাযের জামা‘আত তরক করা গুনাহে কবীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘আমার মনে চায় কাউকে ইমামতির দায়িত্ব দিয়ে যে সকল লোক জামাআতে হাজির হয়নি তাদের বাড়ী-ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেই। কিন্তু মহিলা ও শিশুদের প্রতি খেয়াল করে আমি তা থেকে বিরত থাকি।’ অনেক মানুষ এ ভ্রান্ত আক্বীদায় আছে যে, সফরের অবস্থায় জামা‘আত মাফ। সফর জামা‘আত তরক করার ওযর হতে পারে না। জনৈক বাদশাহ কোন এক গুরুত্বপূর্ণ মুকাদ্দমায় সাক্ষ্য দেয়ার জন্য আদালতে হাজির হলে কাজী সাহেব এই বলে বাদশার সাক্ষ্যকে নাকচ করে দিয়েছিলেন যে, বাদশাহ জামা‘আত তরককারী, আর শরী‘আতে জামা‘আত তরককারীর সাক্ষ্য গ্রহণযোগ্য নয়।

জামা`আতের গুরুত্ব | ইসলামী যিন্দেগী