মালফুযাত
১০০%
আযানের দু 'আর প্রচলিত ভুল
আযানের পর দু‘আ পড়ার আগে দরূদ শরীফ পড়া মুস্তাহাব। অনেকে আযানের দু‘আর মধ্যে এ বাক্যগুলো পড়তে শুনা যায়
والدرجة الرفيعة وارزقنا شفاعته يوم القيامة
আসলে এটা লেখকের ভুল। দিল্লী ও মুম্বাই এর লেখকদের ভুল মুখস্থ থাকার কারণে তারা এটা লিখেছে। আর এভাবেই এ ভুলের প্রসার হয়েছে। এমনি ভাবে অনেক মুসল্লিরা দু‘আয়ে কুনুতের نشكرك ولا نكفرك এর মধ্যে লামকে মদ ব্যতীত পড়ে, যার কারণে এর আসল অর্থ পরিবর্তন হয়ে যায়। এটা সংশোধন করা জরুরী।