সুন্নতের বরকত

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.৫ সেপ্টেম্বর, ২০২৩সুন্নত

জনৈক ইমাম সাহেব নামাযের সময় হলে খুব দৃঢ়তার সাথে মুসাল্লায় বসে যেতেন। কাউকে সেখানে ইমামতী করতে দিতেন না। সে এলাকায় আমাদের হারদুয়ীর এক মুফতী সাহেব তার এক আত্মীয় মারা গেলে সে আত্মীয়ের পরিবার-পরিজনদের সান্তনা দেওয়ার জন্য সেখানে গমন করেন। নামাযের সময় মুফতী সাহেব মসজিদে গেলে ইমাম সাহেব ইমামতীর স্থানে খুঁটি গেড়ে বসে যান। সেখানকার লোকজন মুফতী সাহেবকে বয়ান করতে আবেদন জানালে মুফতী সাহেব নামাযের সুন্নাত তরীকা সম্পর্কে আলোচনা করেন। অতঃপর নামাযের নির্ধারিত সময়ে ইমাম সাহেব মুফতী সাহেবকে ইমামতীর জন্য অনুরোধ করেন। এরপর মুফতী সাহেব ইমামতী করেন। ভায়েরা আমার! চিন্তা করুন যেখানে ইমাম সাহেব নিজের জায়গা থেকে সরেন না সেখানে মুফতী সাহেবকে ইমামতীর জন্য দিলেন এটা মুফতী সাহেবের কৃতিত্বে নয় বরং সুন্নাতের বরকতে।

সুন্নতের বরকত | ইসলামী যিন্দেগী