মালফুযাত
১০০%
তাকওয়া ও পরহেযগারী
এ কারণেই আমরা দ্বীনের দিক থেকে গরীব যে, আমরা সৎ কাজের পাশাপাশি গুনাহ করে অর্জিত আমলের নূর ধ্বংস করি। আর ওলী আল্লাহগণ এজন্যেই দ্বীনের আমীর যে, তাদের কাছে শুধু নূর জমা হয়। কারণ, গুনাহ থেকে তাঁরা দূরে থাকেন। তাকওয়া ও পরহেযগারী বড় নি‘আমত, দৌলত ও বরকতের জিনিস। এখানেই বিলায়াতের কেন্দ্র। কুরআন পাকে ওলী’র প্রশংসা করা হয়েছে মুত্তাকী শব্দ দ্বারা। এ কারণেই তাঁদের অন্তরে সর্বদা তৃপ্তি ও শান্তি বিরাজ করে। এমনকি যদি কেউ তাদের কাছে বসে, তাহলে তারাও সেই শান্তির পরশ অনুভব করতে থাকে। যেমন গরমে অতিষ্ট হয়ে মানুষ শান্তির জন্যে ছায়াদার বৃক্ষের নিচে বসে। الابذكرالله تطمئن القلوب
অর্থাৎ ‘আল্লাহর যিকির দ্বারাই কেবল অন্তরে শান্তি আসে।’ (আল-কুরআন)।