সুন্নতের গুরুত্ব

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.২৬ আগস্ট, ২০২৩সুন্নত

আমি একবার অসুস্থ হয়ে পড়লাম, ডাক্তাররা আমার চিকিৎসা শুরু করল। আমি দ্রুত সুস্থতার দিকে এগুতে লাগলাম। এবং কল্পনাতীত ভাবে আল্লাহ আমাকে শেফা দান করলেন আর আমি সুস্বাস্থ্য ফিরে পেলাম। আমাকে ডাক্তাররা একথা বলল যে, ‘আজ পর্যন্ত আমাদের চিকিৎসালয়ে এ রোগের এমন কোন রোগী আসেনি যে এত তাড়াতাড়ি সুস্থ হয়েছে। এর পেছনে কি কারণ ছিল আমি কি বলব?’ ভারতের কাফির-মুশরিক ডাক্তারদের কথাই আপনাদের নকল করে শুনাচ্ছি। তারা বললেন, ‘হযরত! আমাদের ঔষধের গুণাগুণতো আমাদের জানা আছে, আসলে আপনার মুসলমান ভক্তদের দু‘আর বরকতে আল্লাহ তা‘আলা আপনাকে দ্রুত সুস্থতা দান করেছেন।’ দু‘আ করা সুন্নাত। সুতরাং আমাদের তালাশ করা উচিৎ যে, আমাদের যিন্দেগীতে আল্লাহ তা‘আলার কি কি হুকুম রয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের কি কি সুন্নাত রয়েছে। যেগুলো আমাদের আমল থেকে ছুটে গেছে। জনৈক কবি বলেন, ‘হে মুসলমান-তুমিতো রুস্তম পাহলোয়ান, তুমি ঘুমিয়ে আছো কেন? জেগে উঠো দেখবে সারা দুনিয়ায় তোমারই প্রভাব-প্রতিপত্তি বিরাজ করছে।’ কাজেই এখনি জাগো এবং সুন্নাতের উপর আমল শুরু করে দাও।

সুন্নতের গুরুত্ব | ইসলামী যিন্দেগী