মালফুযাত
১০০%
কমজোর উম্মতের দীন
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আল্লাহর মেহেরবানী যে আমরা আখেরী উম্মত এবং কমজোর হওয়ার কারণে আল্লাহ আমাদের জন্য দীন এবং দুনিয়াকে সহজ করে দিয়েছেন। আল্লাহ বলেন,
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ
অর্থাৎ, আমি মানুষকে তার সামর্থ্যের বাহিরে কোন কাজ দেই নি। হাদীসেও এমন পাওয়া যায়। এইজন্য আল্লাহ মানুষকে কিছু স্বভাব গত চাহিদা দিয়েছেন যেমনঃ খাওয়া, ঘুম, পেশাব-পায়খানা,শরীর চর্চা ইত্যাদি। এসব চাহিদা পূরণে তার দায়িত্ব শুধু সুন্নত তরীকায় সম্পন্ন করা। তাহলেই তার এই স্বভাবের চাহিদা পূরণ সম্পূর্ণটাই ইবাদাত হিসেবে গন্য হবে।