মালফুযাত
১০০%
ইখলাস ওয়ালা আমল
অনেক লোক চাঁদা দেয়; কিন্তু ইখলাসের সাথে দেয়না। একবার এক লোক ইলেক্শনের আগে এক দ্বীনী প্রতিষ্ঠানে মোটা অংকের টাকা দান করে। এর কয়েকদিন পর মাদ্রাসায় এসে সংশ্লিষ্ট সকলকে তার পক্ষে ভোট দেয়ানোর ব্যবস্থা করতে বলে। মুহতামিম সাহেব যখন বললেন, আমরা রাজনীতির বাইরে থেকে খালিস দ্বীনী খেদমতে রত। আমাদের দ্বারা এসব সম্ভব নয়। তখন সে গোস্বায় বলতে থাকে যে-আমি যে মোটা অংকের টাকা দিয়েছিলাম তা ভোটের জন্য দিয়েছিলাম। এবার বলুন! এরকম লোক আখিরাতে কতটুকু পাওয়ার আশা করতে পারে?