মালফুযাত
১০০%
বুযুর্গদের কাছে রোগ গোপন করা -
বুযুর্গদের কাছে রোগ গোপন করার কারণে অনেকের রোগ আরো বেড়ে যায়। আর বুযুর্গরা যদি সম্মান দেখায়, তাহলে গর্ব ও অহংকার আগের চেয়েও আরো বেড়ে যায়। এবং ভাবে যে আমি আসলেই সম্মানের যোগ্য তা নাহলে বুযুর্গরা আমাকে সম্মান ও মর্যাদা দেয় কেন। বন্ধুগন! বুযুর্গদের কাছে নিজের রোগের কথা বলুন ! বন্ধুত্বকে যথেষ্ট মনে করবেন না। বন্ধুত্ব কখনো রোগ মুক্তির উপায় হতে পারে না। নিজের অবস্থা বর্ণনা করে সে অনুযায়ী আমল করুন। নিজেকে উত্তম ভাববেন না।