মুহাব্বতের ধাপ
হাদীস শরীফে ইরশাদ হয়েছে,
بنى الاسلام على خمس شهادة ان لا اله الا الله و ان محمدا رسول الله و اقام الصلاة ،
ইসলামের ভিত্তি পাচঁটি। ১. এ কথার সাক্ষ্য প্রদান করা যে, আল্লাহ তা‘আলা ব্যতিত কোন মাবুদ নেই এবং হযরত সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তা‘আলার রাসূল। ২. নামায কায়েম করা। ৩. যাকাত প্রদান করা। ৪. সামর্থবানদের জন্য হজ্ব করা। ৫. রমযানের রোযা রাখা। এই হাদীসে মুহাব্বত ও প্রেমের পাঁচ ধাপ বর্ণনা করা হয়েছে। প্রথমে একে অপরের সাথে পরিচিত হয়ে। দ্বিতীয়তে তাকে স্বরণ করে। তৃতীয়তে তাকে পাওয়ার আসায় কিছু খরচ করে। চর্তুথ ধাপে তাকে কাছে পেতে ব্যকুল হয়ে আহার পরিত্যাগ করে। পঞ্চম ধাপে তার সাথে সাক্ষাত করতে ঘরবাড়ি ছেড়ে তার বাড়িতে ছুটে যায়। তেমনি ভাবে কালিমার মাধ্যমে বান্দার আল্লাহর সাথে পরিচয় লাভ হয়। তারপর নামাযের মাধ্যমে তাকে স্বরণ করে তার নাম জপতে থাকে। তার নৈকট্য লাভের আশায় যাকাত প্রদান করে। তারপর তার ভালবাসা ও প্রেম পেতে রোযার মাধ্যমে সাধনা করে। তারপর তার সাক্ষাত পেতে তার ঘরে বাইতুল্লায় হজ্ব পালনে ছুটে যায়। পাগলের বেশে লাব্বাইক লাব্বাইক বলে চিৎকার করতে থাকে। তারপর চুড়ান্ত পর্যায়ে তার সাথে মিলিত হতে কবরের প্রস্তুতি আরম্ভ করে।