সৎ মার সাথে দেখা দেয়া

মুফতী মনসূরুল হক সাহেব১৪ আগস্ট, ২০২৫মেয়েদের বিষয়, মহিলাদের বিষয়

প্রশ্ন

সৎ মায়ের সঙ্গে দেখা দেয়া জায়েয কিনা? শরী‘আতে যেই চৌদ্দজনের সাথে দেখা দেয়া জায়েয রয়েছে, এর মধ্যে তো সৎমার কথা উল্লেখ নেই, যদি জায়েয হয়ে থাকে, তবে কি ভাবে?

উত্তর

সৎ মার সঙ্গে দেয়া দেয়া জায়েয আছে। কেননা, আল্লাহ্‌ তা‘আলা যে সমস্ত মহিলাদেরকে বিবাহ করা স্থায়ীভাবে হারাম করেছেন, তাদের সঙ্গে দেখা দেয়া জায়েয। আর তাদের মধ্য থেকে সর্ব প্রথমেই হচ্ছেন পিতার স্ত্রী। বলাবাহুল্য, সৎ মা পিতারই স্ত্রী। অতএব, সৎমার সঙ্গে দেখা দেয়া জায়েয হবে। (প্রমাণঃ আল কুরআন; #সূরা নিসা-২৩)

সৎ মার সাথে দেখা দেয়া | ইসলামী যিন্দেগী