আল্লাহ শব্দকে লম্বা করে না টানার কারণে মুক্তাদীগণের দ্বিধাগ্রস্ত
প্রশ্ন
দু’টি প্রশ্নের উত্তর
১নং প্রশ্নঃ সিজদাহ থেকে দাঁড়ানোর সময় ইমাম যদি আল্লাহ শব্দকে লম্বা করে না টানেন, তাহলে বসা ও দাঁড়ানোর মধ্যে মুক্তাদীগণ দ্বিধাদ্বন্দে পড়ে যান। এর সমাধান কী?
২নং প্রশ্নঃ যারা দূর্বলতা বা মোটা হওয়ার কারণে রুকূ-সিজদা হতে তাড়াতাড়ি উঠা বসা করতে পারে না, তারা কিভাবে তাকবীর বলবে? কেননা তারা আল্লাহ শব্দ এক আলিফ টানলে নির্দিষ্ট রুকনে যাওয়ার আগেই তাকবীর বলা শেষ হয়ে যাবে?
উত্তর
১ম উত্তরঃ
(ক) নামাযে এমনভাবে উদাসীন হওয়া আদৌ ঠিক নয় যে, কত রাকা’আত পড়া হয়েছে তা ভুলে যাবে।
(খ) সকল মুক্তাদীই যদি তাকবীরে ইমামের লম্বা টানের উপর ভরসা করে বসে থাকে, তাহলে ইমাম কখনো ভুলে দাঁড়িয়ে বা বসে গেলে, লুকমা দিবে কে দিবে?
(গ) একদিকে গাফেল মুক্তাদীদের মন খুশি করার জন্য আল্লাহর পবিত্র নামকে বিকৃত করা, অপরদিকে আল্লাহকে খুশি করার জন্য তার নাম বিশুদ্ধ উচ্চারণ করা, আপনিই বলুন, কোন পথ অবলম্বন করা উচিত?
২য় উত্তরঃ
উযরের কারণে যারা অতি ধীরে সিজদায় যায় বা সিজদা থেকে উঠে, তারাও আল্লাহু শব্দের মধ্যে এক আলিফ মদ্দ করবে। তারপর মাঝে তাকবীর শেষ হয়ে গেলে, কিছু না পড়া অবস্থায় সিজদায় যাবে, বা সিজদাহ্ থেকে উঠবে।