স্বর্ণ-রৌপ্যের মিশ্রিত নিসাব যাকাতের হুকুম
প্রশ্ন
কোন মহিলার ব্যবহৃত সোনা এবং রুপার অলংকার আছে। যার মুল্য ২০,০০০ টাকা। তার নগদ কোন টাকা নেই। এখন মহিলার অলংকারের যাকাত দিতে হবে কি? যদি দিতে হয়, তাহলে তার নিকট নগদ কোন টাকা নেই, সে কোথা থেকে যাকাত দিবে?
উত্তর
উক্ত মহিলার ২০,০০০ হাজার টাকা মূল্যের স্বর্ণ ও রুপার অলংকারের উপর যাকাত ফরজ। কারন, (বর্তমান বাজারে) স্বর্ণের হিসাব অনুযায়ী যদিও যাকাত ফরয হয় না, কিন্তু রৌপ্যের নিসাব ধরলে যাকাত ফরয হবে, সেটার হিসেব ধরতে হবে। নিয়ম হলো, উভয়টা থাকলে স্বর্ণ বা রুপা যেটার হিসাব ধরলে যাকাত ফরজ হয় সেটার হিসাব ধরতে হবে।
আর যাকাত আদায় এভাবে করতে হবে যে, উক্ত অলংকারের বাজারমূল্য (নতুন স্বর্ণ ও রৌপ্যের মূল্য নয়) হিসাব করে তার ৪০ ভাগের এক ভাগ টাকা যাকাত দিতে হবে। নগদ টাকা না থাকলে, উক্ত অলংকারের থেকে ৪০ ভাগের এক ভাগ, অথবা কিছু পরিমান অলংকার বিক্রি করে যাকাত দিবে। অথবা যদি তার স্বামী কিংবা বাপ-ভাই অন্য কেউ উক্ত মহিলার অনুরোধে নিজের টাকা দ্বারা মহিলার পক্ষ থেকে যাকাত আদায় করে দেয়, তাতেও যাকাত আদায় হয়ে যাবে।
[প্রমানঃ হিদায়া,১:১৯৫ #ফাতওয়া দারুল উলূম, ৬:৫০#শামী,২:২৯৮]
وفى الهداية - وفي تبر الذهب والفضة وحليهما واوانيهما الزكوة عندنا
الخ كذا في الهداية ١٩٥/١
وفي الدر المختار ولو تبرأ او حليا مطلقا مباح الاستعمال اولا ۲۹۸/۲