যাকাতের নেসাব পরিমাণ
প্রশ্ন
১/ আলহামদুলিল্লাহ আমি যাকাতের নেসাব পরিমাণ মালের মালিক। আমি জানতে চাচ্ছি যে আমি আমার ছোট ভাইকে এক লক্ষ টাকা দিয়েছি তার ওয়ার্ক পারমিট বের হয়েছে সে বিদেশে যাবে এইজন্য। এখন তার ভিসার কাজ শেষ না হওয়াতে সে আমার কাছেই এক লক্ষ টাকা জমা রাখে । এখন এই এক লক্ষ টাকার কি যাকাত আসবে? আর যাকাত আসলে যাকাত দিবেন কে? আমি নাকি আমার ছোট ভাই।
২/আমি এবং আমার ছোট ভাই একজন থেকে জমি নেওয়ার জন্য ২ লক্ষ ২০ হাজার টাকা বায়না করেছি যার মধ্যে থেকে ১০০০০০ আমার ১২০০০০ আমার ছোট ভাইয়ের আমরা প্রথমে ব্যবসার নিয়তে জমিটি বায়না করি পরবর্তীতে আমারা নিয়ত করি এই জমিটি আমরা রেজিস্ট্রেশন করে রেখে দেবো ভবিষ্যতে কাজে দিবে এখন এই জমির বায়না করা টাকার উপর কি যাকাত আসবে ?
৩/আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই নিসাব পরিমাণ মালের মালিক। সে ইউরোপে কাজের জন্য যাবে ওই দেশের ওয়ার্ক পারমিট বের হয়েছে এখন ভিসার কাজ চলিতেছে ।
ভিসার মোট মূল্য সাত লক্ষ টাকা সে জমা দিয়েছে ১ লক্ষ ৩০ হাজার টাকা। বাকি রয়েছে ৫ লক্ষ ৭০ হাজার টাকা।এখন ভিসার যে টাকা বাকি আছে সেটা তার নেসাব পরিমাণ যত মাল আছে সেগুলো দেওয়ার পরেও তাকে আরো টাকা ঋণ করতে হবে এমতাবস্থায় তার ওপর যাকাতের হুকুম কি ?
উত্তর
১। যদি এক লাখ টাকা আপনার ভাইকে হিবা বা হাদিয়া হিসেবে একেবারেই প্রদান করে থাকেন। তাহলে উক্ত টাকার মালিকানা আপনার উক্ত ভাইয়ের। এখন আপনার কাছে জমা রাখলে তা আমানত হিসেবে সাব্যস্ত হবে। তাহলে উক্ত টাকার যাকাত আদায় করা আপনার ভাইয়ের উপর দায়িত্ব। আপনার উপর নয়।
আর যদি উক্ত টাকা হেবা বা হাদিয়া নয়, বরং ঋণ হিসেবে প্রদান করে থাকেন। তাহলে উক্ত টাকা যেমন আপনার ভাইয়ের হাতে থাকা অবস্থায় যাকাত আপনার উপর আবশ্যক, তেমনি আপনার কাছে আমানত রাখা অবস্থায়ও এর যাকাত আপনার উপর আবশ্যক।
لو دفع ألى إنسان وديعة ثم نسى المودع فإن كان المدفوع إليه من معارفه فعليه الزكاة (بدائع الصنائع، كتاب الزكاة، الشرائط التى ترجع إلى المال، زكريا-2\89)
عن عبد الله بن دينار، عن ابن عمر قال: زكوا ما كان فى أيديكم، وما كان من دين فى ثقة، فهو بمنزلة ما فى أيديكم، وما كان من دين ظنون فلا زكاة فيه حتى يقبضه (السنن الكبرى للبيهقى، كتاب الزكاة، باب زكاة الدين إذا كان على معسر أو جاحد، دار الفكر-6\69، رقم-7717)
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: زَكُّوا زَكَاةَ أَمْوَالِكُمْ حَوْلًا إِلَى حَوْلٍ، وَمَا كَانَ مِنْ دَيْنِ ثِقَةٍ فَزَكِّهِ، وَإِنْ كَانَ مِنْ دَيْنِ مَظْنُونٍ فَلَا زَكَاةَ فِيهِ حَتَّى يَقْضِيَهُ صَاحِبُهُ (المصنف لابن أبى شيبة، كتاب الزكاة، فى زكاة الدين-6\485، رقم-10351)
২। জমি বায়না হিসেবে প্রদানকৃত টাকার যাকাত প্রদান করা আপনাদের উপর আবশ্যক নয়।
ومنها الملك التام وهو ما اجتمع فيه الملك واليد وأما إذا وجد الملك دون اليد كالصداق قبل القبض، أو وجد اليد دون الملك كملك المكاتب والديون لا تجب فيه الزكاة (الفتاوى الهندية، كتاب الزكاة، الباب الأول فى تفسيرها وصفتها وشرائطها-1\172، جديد-1\233)
৩। উক্ত টাকা প্রদান করার আগ পর্যন্ত যদি যাকাত আবশ্যকের অন্যান্য শর্ত যেমন বছর অতিক্রান্ত হওয়া ইত্যাদি পাওয়া যায়, তাহলে উক্ত টাকার যাকাত আদায় করতে হবে।