জমানো টাকার উপর যাকাত

মুফতী মনসূরুল হক সাহেব২৮ সেপ্টেম্বর, ২০২৫যাকাত

প্রশ্ন

আমরা জমানো টাকা থেকে একটা জমি ক্রয়ে জন্য এই মাসে একটা বায়না দলিল করি এবং জমির মোট মূল্যের চার ভাগের এক ভাগ পরিশোধ করি। এবং দলিল অনুয়ায়ী বাকী অংশ আগামী জুন মাসে পরিশোধ করতে হবে। বাকী অংশ আমার ব্যাংকে জমা আছে, যেহেতু আমি দলিল চুক্তি অনুয়ায়ী জমির মালিকের কাছে বাকী টাকা প্রদানে দায়বদ্ধ এবং টাকা আমার ব্যাংকে আছে, সেক্ষেত্রে কি এই জমানো টাকার উপর যাকাত দিতে হবে?

উত্তর

ব্যাংকে রাখা টাকা পরিশোধের আগেই যদি নেসাবের মালিক হিসেবে আপনার উপর বছর অতিক্রান্ত হয়ে থাকে, তাহলে উক্ত টাকার যাকাতও আদায় করতে হবে।