মাসাইল
১০০%
অমুসলিম পিতা-মাতা ও আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা
প্রশ্ন
এক ব্যক্তি নতুন মুসলমান হয়েছে। তার পিতা মাতা আত্মীয় স্বজন সকলে অমুসলিম রয়ে গেছে। এমতাবস্থায় তাদের সাথে সম্পর্ক বজায় রাখা, তাদের বাড়িতে যাওয়া আসা করা, তাদের খাবার গ্রহণ করা ইত্যাদির কি হুকুম।
উত্তর
অমুসলিম পিতামাতা যদি খেদমতের মুখাপেক্ষী হন, তাহলে অবশ্যই তাদের খেদমত করতে হবে। তবে তাদের সাথে ভালবাসার সম্পর্ক রাখা যাবেনা, অনুরূপ ভাবে অন্যান্য আত্মীয় স্বজনের সাথে ও বন্ধুত্ব সুলভ সম্পর্ক বজায় রাখা যাবে না। কেননা মুসলমান আর কাফেরের মধ্যে কখনো বন্ধুত্ব আর ভালবাসা হয় না। অমুসলিম পিতা-মাতা মুসলমান সন্তানের জন্য যদি বদদু‘আ করে তাহলে মুসলিম সন্তানের কোন ক্ষতি হবে না। বরং তাদেরই অপরাধের ফিরিস্তি দীর্ঘায়িত হতে থাকবে। অমুসলিম আত্মীয় স্বজনদের বাড়িতে খানা খেতে কোন অসুবিধা নেই, তবে সেটা যে হালাল এ ব্যাপারে নিশ্চিত হতে হবে। (আপকে মাসাইল-১/৬৪)