মাসাইল
১০০%
রাতের বেলা ঝুটা পানি বাইরে ফেলা
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া) ২৪ নভেম্বর, ২০২৬ ঈমান আক্বাইদ,অপসংস্কৃতি, কুসংস্কার ও বাতিল সম্প্রদায়
প্রশ্ন
রাতের বেলা ঝুটা পানি বাইরে ফেলা প্রসঙ্গে যে কথা প্রচলিত আছে তা কি বিশ্বাসযোগ্য?
উত্তর
রাতের বেলায় ঝুটা এটো পানি বা খাবার জাতীয় কিছু বাইরে ফেলা যাবে না। এ ধরনের একটি ভুল বিশ্বাস আমাদের সমাজে প্রচলিত রয়েছে। মনে করা হয় এতে সৌভাগ্য দূর হয়ে বিপদ আপদ আসবে। আরো মনে করা হয় যে, মৃত মুরব্বীদের রূহ রাতের বেলা বাড়ির আশে পাশে ঘোরা ফেরা করে। তাই ঝুটা পানি ইত্যাদি ফেললে তারা অসন্তুষ্ট হন।
এটি একটি ভুল বিশ্বাস। ইসলামে এর কোন ভিত্তি নেই। এমনকি বাস্তবের সাথেও এর কোন মিল নেই। বাসী পঁচা পানি, ঝুটা এটো পঁচা খাবার সারারাত ঘরে জমিয়ে রাখার কোন যৌক্তিকতা নেই। এটি এমন একটি মারাত্মক ভুল বিশ্বাস-কুরআন হাদীসে যার কোন প্রমাণ নেই। আর রুহ ঘোরাফেরা করার আকীদাও সম্পূর্ণ ভিত্তিহীন।