মাসাইল
১০০%
লাইলী মজনুর বিয়েই শরীক হওয়া
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া) ২৪ নভেম্বর, ২০২৬ ঈমান আক্বাইদ,অপসংস্কৃতি, কুসংস্কার ও বাতিল সম্প্রদায়
প্রশ্ন
লাইলী মজনুর বিয়েই শরীক হওয়া প্রসঙ্গে যে কাহিনী প্রচলিত আছে তা কি বিশ্বাসযোগ্য?
উত্তর
অনেকে বিশ্বাস করে, যে ব্যক্তি জীবনে কখনো দাড়ি কাটবে না সে ব্যক্তি বেহেশতের মধ্যে লাইলী-মজনুর বিয়েতে শরীক হতে পারবে। বস্তুত এটি একটি ভুল বিশ্বাস। আমাদের সমাজের সাধারণ মানুষের অনেকেই এই ভুল ধারণাটি পোষণ করে থাকেন। যা একেবারেই ভিত্তিহীন। প্রথমতঃ পরকালে লাইলী মজনুর বিয়ের কথাটিই একটি ভিত্তিহীন কথা। দ্বিতীয়তঃ দাড়ি কাটা না কাটার সাথে এর সম্পৃক্ততা একেবারেই কল্পনা প্রসূত। দাড়ি রাখার এবং না কাটার প্রতি উদ্বুদ্ধ করার জন্য অনেক সহীহ হাদীস রয়েছে।
কাউকে উদ্বুদ্ধ করার জন্য সেসব হাদীস বর্ণনা করাই যথেষ্ট। লাইলী-মজনুর বিয়ের বরযাত্রী হওয়ার লোভ দেখানোর কোন প্রয়োজন নেই।