মাসাইল
১০০%
মাইক বন্ধ হয়ে যাওয়ায় এক বা তিন সিজদাহ করলে
প্রশ্ন
ঈদের নামায পড়া অবস্থায় ২য় রাক’আতেই ইমাম যখন সেজদায় গেছে হঠাৎ মাইকের আওয়াজ বন্ধ হয়ে গেছে। ফলে পিছেন যারা ছিল তারা ইমামের আওয়াজ না শুনার কারণে কেউ তিন সেজদা কেউ দুই সিজদা কেউ এক সিজদা করে। ইমাম যখন সালাম ফিরিয়েছে তখন অনেকে সিজদা থেকে উঠেছে। এখন উল্লেখিত লোকগুলির হুকুম কি? জানাইলে কৃতজ্ঞ হব।
উত্তর
যারা দুই সিজদা করেছে কিন্তু ইমামের সাথে করতে পারেনি বরং পরে করেছে তাদের নামায হয়ে গেছে। কারণ ইমামের পিছে পিছে আদায় করলেও ইকতিদা করা হয়ে যায়। আর যারা তিন সিজদা করেছেন তারা যদি তিন সিজদাহ ভুলে করে থাকেন, তাহলে তাদের ওয়াজিব তরক হওয়া সত্ত্বেও নামায হয়ে যাবে। আর যারা ইচ্ছা করে তিন সিজদা করেছেন বা শুধু এক সিজদা তাহলে নামায ফাসেদ হয়ে গেছে। এদের নামায কাযা করতে হবে।
[প্রমাণঃ দুরদ্দুল মুহতার ১:৪৪৭# আলবাহরুক রাইাক ১:৫১১ # আলমগীরী ১:৭০# হালবী কাবীর ৪৫৬]