হুযূর ﷺ ও মৃত ব্যক্তির নামে কুরবানী করা

মুফতী মনসূরুল হক সাহেব১০ অক্টোবর, ২০২৪কুরবানী ও আক্বিকা

প্রশ্ন

(ক) আমাদের দেশের মানুষ দারিদ্রতার কারণে ৪০ জন মিলে নবী কারীম ﷺ-এর নামে কুরবানী দেয়। এরুপ শতাধিক শরীকও দেয়। তা বৈধ কি-না?

(খ) মৃত পিতার জন্য পৃথক চার ভাই মিলে, একটি ছাগল কুরবানী দেয়া জায়িয কি-না?

উত্তর

(ক,খ) অন্য ব্যক্তির নামে যদি একাধিক ব্যক্তি মিলে নফল কুবরানী দেয়, যেমনঃ কয়েকজন মিলে নবী কারীম ﷺ-এর নামে, অথবা মৃত বা জীবিত পিতা-মাতার নামে নফল কুরবানী দেয়, তাহলে কয়েকজন মিলে একটা বকরী বা গরু, মহিষ বা উটের এক সপ্তাংশে শরীক হয়ে কুরবানী করলে, তা জায়িয আছে। সুতরাং ৪০ বা ততোধিক ব্যক্তির এরুপ কুরবানী করাও জায়িয হবে।

[প্রমাণঃ ফাতাওয়া রহীমিয়া ২:৯০, ফাতাওয়া শামী ৫:২৩৬]

হুযূর ﷺ ও মৃত ব্যক্তির নামে কুরবানী করা | ইসলামী যিন্দেগী