মাসাইল
১০০%
তারাবীহের নামাযে ১০ রাক’আত পর ইমাম পরিবর্তন
প্রশ্ন
অনেক মসজিদে তারাবীহ নামাযে ১০ রাকা’আতের পরে হাফেজ সাহেব পরিবর্তন হয়। এটাই কি সহীহ পদ্ধতি? নাকি ১২ রাক’আতের পর পরিবর্তন করা উচিত?
উত্তর
তারাবীহ নামাযে ১০ রাক’আতের পরে হাফেয পরিবর্তন করা মুস্তাহাবের খিলাফ। বরং পরিবর্তন করতে চাইলে, যে কোন চার রাক’আত শেষে আরাম করার পরে হাফিয বা ইমাম পরিবর্তন করবে। যেমনঃ ৮ রাক’আতের পর বা ১২ রাক’আতের পর প্রভৃতি।
[প্রমাণঃ আলমগীরী , ১:১১৬ # জাওয়াহিরুল ফাতাওয়া, ১:২২]
وَالْأَفْضَلُ أَنْ يُصَلِّيَ التَّرَاوِيحَ بِإِمَامٍ وَاحِدٍ فَإِنْ صَلَّوْهَا بِإِمَامَيْنِ فَالْمُسْتَحَبُّ أَنْ يَكُونَ انْصِرَافُ كُلِّ وَاحِدٍ عَلَى كَمَالِ التَّرْوِيحَةِ فَإِنْ انْصَرَفَ عَلَى تَسْلِيمَةٍ لَا يُسْتَحَبُّ ذَلِكَ فِي الصَّحِيحِ . (الفتاوى الهندية:1/116)