নাপাক জিনিস নিয়ে নামায আদায়
প্রশ্ন
নাপাক কোন কাপড় বা অন্য কোন নাপাক জিনিস কোন কিছু দ্বারা পেঁচিয়ে পকেটে রেখে বা নিজের সাথে রেখে নামায আদায় করলে নামায সহীহ হবে কি?
উত্তর
ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক নাপাক কোন কাপড় বা অন্য কোন নাপাক জিনিস কোন কিছু দ্বারা পেঁচিয়ে বা এমনিতেই পকেটে বা নিজের সাথে রেখে নামায আদায় করলে দেখতে হবে যে, উক্ত নাপাকী জিনিস তরল কি-না? যদি তরল হয় এবং উক্ত নাপাক এক টাকার কয়েন এর চেয়ে বেশী হয়, তেমনিভাবে নাপাকী গাঢ় হলে আনুমানিক সিকি তোলা পরিমাণ থেকে যদি বেশী হয়, তাহলে এ পরিমাণ নাপাকী সাথে নিয়ে নামায সহীহ হবে না।
আর উল্লেখিত পরিমাণ হলে নামায মাকরূহে্ তাহরীমী হবে। সুতরাং উভয় সুরতে নামায পুনরায় আদায় করা উচিত। অবশ্য এর চেয়ে কম হলে নামায মাকরূহে্ তানযীহী হবে। সেক্ষেত্রে নামায দোহরানোর প্রয়োজন নেই। [প্রমাণ: ফাতাওয়া শামী, ১:৩১৭ # ফাতাওয়া দারুল উলূম, ৪:৪২ # ফাতাওয়া রহীমিয়া, ৮:১০৮]