সরকারী জায়গায় জুমু’আর নামায পড়া

মুফতী মনসূরুল হক সাহেব৮ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

সরকারী কর্মচারীদের অনুমতি সাপেক্ষে সরকারী জায়গায় জুমু’আর নামায বৈধ হবে কি-না?

উত্তর

যদি সরকারী জায়গায় সর্বসাধরণের নামায পড়ার জন্য সরকারের পক্ষ থেকে অনুমতি থাকে অথবা সরকারের পক্ষ থেকে কোন নিষেধাজ্ঞা জারী না হয়ে থাকে, তাহলে উক্ত জায়গায় জুমু’আর নামায বৈধ হবে। তবে শরঈ মসজিদ তৈরী করতে হলে, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে অনুমতি নেয়া কর্তব্য।

[প্রমাণঃ ফাতাওয়া শামী ২:১৩৮ ও ১৫১# ফাতাওয়া দারুল উলূম৫:৮৪]

সরকারী জায়গায় জুমু’আর নামায পড়া | ইসলামী যিন্দেগী