হিজড়ার কাফন-দাফন

মুফতী মনসূরুল হক সাহেব৮ অক্টোবর, ২০২৪কাফন দাফন জানাযা কবর যিয়ারত

প্রশ্ন

এমন কোন লোক যে, পুরুষও নয়, মহিলাও নয়। সে মারা গেলে তার কাফনে কয়টা কাপড় লাগবে এবং কোন নিয়মে তাকে কাফন-দাফন করতে হবে?

উত্তর

যে ব্যক্তি পুরুষও নয়, মহিলাও নয় এমন ব্যক্তি মারা গেলে, মহিলাদের কাফনের জন্য যেমন পাঁচটি কাপড় লাগে, তেমনিভাবে তার কাফনের জন্যও পাঁচটি কাপড় লাগবে। এমনিভাবে মহিলাদের যে তারতীবে কাফন-দাফন করা হয়, তাদেরকেও সেই তারতীবে কাফন-দাফন করতে হবে। [প্রমাণ: ফাতাওয়া শামী ২:২০২]

হিজড়ার কাফন-দাফন | ইসলামী যিন্দেগী