অবৈধ যৌন মিলনের দ্বারা গর্ভধারণ ও পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া

মুফতী মনসূরুল হক সাহেব১৪ জানুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

জনৈক ব্যক্তি অবিবাহিতা এক গায়রে মাহরাম মহিলার সাথে অপকর্মে লিপ্ত হওয়ার দ্বারা সে গর্ভবতী হয়ে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে, উক্ত মহিলা বাচ্চা প্রসবের আগে যার সাথে অবৈধ মিলনের দ্বারা গর্ভবতী হয়েছে, তার সঙ্গে অথবা অন্য কারো সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সহবাস করতে পরবে কি-না?

উত্তর

যদি কেউ কোন মহিলার সঙ্গে অপকর্মে লিপ্ত হয় এবং এর ফলে সে গর্ভবতী হয়ে পড়ে তবে অপকর্মকারী পুরুষ সেই মহিলাকে বিবাহ করতে পারবে। বিবাহের পর অপকর্মকারী পুরুষের পক্ষে উক্ত মহিলার সাথে বাচ্চা প্রসবের আগেও সহবাস করা জায়িয।

অনুরূপভাবে অন্য পুরুষের জন্যও উক্ত মহিলাকে বিবাহ করা জায়িয। তবে তার জন্য উক্ত মহিলার বাচ্চা প্রসবের আগে তার সাথে সহবাস ও সহবাসের আনুসঙ্গিক কোন কাজ করা জায়িয হবে না। বাচ্চা প্রসবের পর নিফাস থেকে পবিত্র হয়ে গেলে তখন এসব জায়িয হবে।

[প্রমাণঃ ফাতওয়া হিন্দিয়্যাহ১:২৮০ #দুররূল মুখতার২:৩১৭ #হিদায়াত২:৩১২]

অবৈধ যৌন মিলনের দ্বারা গর্ভধারণ ও পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া | ইসলামী যিন্দেগী