মাসাইল
১০০%
কুরবানী জন্তুর মূল্য দান করা
প্রশ্ন
কোন নেসাবের মালিক তার কুরবানীর জন্তু যবেহ না করে তার মূল্য দান করে দিলে কুরবানী আদায় হবে কি-না?
উত্তর
কোন নেসাবের মালিক যদি কুরবানীর জন্তু যবেহ না করে গরীব মিসকীনদেরকে দান করে দেয়, তাহলে তার কুরবানী আদায় হবেনা।বরং কুরবানী না করলে ওয়াজীব তার যিম্মায় থেকে যাবে। অবশ্য কেউ যদি কোন মারাত্নক উযরের কারনে বা মাস’আলা না জানার কারনে কুরবানীর তিন দিনে কুরবানী না করে থাকে তাহলে তার জন্য কুরবানীর জানোয়ারের টাকা গরীব-মিসকীনদের দান করে দেয়া ওয়াজীব।
[প্রমাণঃ হিদায়া ৪:৪৪৭,ফাতাওয়ায়ে শামী ৬:২২৫]