স্বামী স্ত্রীকে বলল তোর ভাইয়ের সাথে কথা বললে তুই তালাক

মুফতী মনসূরুল হক সাহেব৩ ফেব্রুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

আমার বড় ভাই একদিন তার স্ত্রীর সাথে ঝগড়া করে বলেছে- তোর ভাইয়ের সাথে কোন দিন দেখা করলে ও কথা বললে, তুই তালাক হয়ে যাবি। এই কথার পর তার স্ত্রী তার ভাইয়ের সাথে দেখাও করেছে এবং কথাও বলেছে। এখন তার কি হবে?

উত্তর

যদি কোন ব্যক্তি তার স্ত্রীকে কোন শর্তের উপর তালাক দেয়, তাহলে যখন শর্ত পাওয়া যাবে, তখন উক্ত স্ত্রীর উপর তালাক পতিত হয়ে যাবে। বর্ণনা মতে, যেহেতু শর্ত পাওয়া গিয়েছে সেহেতু তার উক্ত স্ত্রীর উপর এক তালাক রাজ‘ঈ পড়েছে। তবে ইদ্দতের ভিতর মৌখিকভাবে স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে। ইদ্দত পালন হয়ে গেলে বিবাহের সকল শর্ত সহ দ্বিতীয় বার বিবাহ করে তাকে বরণ করে নিতে পারবে। হালালার প্রয়োজন হবে না।

[প্রমাণঃ হিদায়া ২:৩৮৫ #দারুল উলূম, ১:৬১,৬৩,৯১ #আলমগীরী ১:৪২০ হিদায়া ২:৩৯৫]

واذااضافهاليشرطوقععقيبالشرط- الهدايه٢\٣٩٥

স্বামী স্ত্রীকে বলল তোর ভাইয়ের সাথে কথা বললে তুই তালাক | ইসলামী যিন্দেগী