মাসাইল
১০০%
অবৈধ কাজে লিপ্ত হওয়ার হুকুম
প্রশ্ন
কেউ যদি নিজ স্ত্রী থাকা অবস্থায় উক্ত স্ত্রীর অন্য স্বামীর ঔরসজাত ছেলের বিবির সাথে অপকর্ম করে, তবে তার স্ত্রী তালাক হবে কি-না এবং তার ছেলের বিবাহ বন্ধন ঠিক থাকবে কি-না?
উত্তর
যদিও এটা হারাম ও যিনা এবং মহাপাপ। এর জন্য ইসলামী হুকুমাতে পাথর মেরে এমন অপরাধীকে হত্যা করার বিধান আছে। আর ইসলামী হুকুমাত না থাকলে সমাজের দায়িত্বশীলদের পক্ষ থেকে এরূপ অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার এবং তাদের তাওবা করা জরুরী। আর উভয় পরিবারে যেন প্রয়োজনীয় দূরত্ব বজায় রেখে পর্দা রক্ষা করে চলতে পারে, সে ব্যবস্থা অবশ্যই করতে হবে। তবে এর জন্য তার স্ত্রী হারাম হবে না এবং তার স্ত্রীর ছেলের বিবিও হারাম হবে না। [রুদ্দুল মুহতার ৩:৩২]