মাসাইল
১০০%
কাপড়ের মোজার উপর মাসাহ করা
প্রশ্ন
আমাদের দেশের কাপরের তৈরী মোজার উপর মাসাহ করে নামায পড়া যাবে কি-না ? মোজার উপর মাসাহ করার নিয়ম কি?
উত্তর
আমাদের দেশের কাপরের তৈরী মোজার উপর মাসাহ করা জায়িয হবে না। চামড়া বা এমন মোটা কাপড়ের (যা পড়ে জুতা ছাড়া অনায়াসে হাঁটা যায়) মোজার উপর মাসাহ করা জায়িয আছে। এর নিয়ম এই যে উযু বা গোসলের পর পবিত্র অবস্থায় মোজা পরিধান করবে। মুকিম একদিন এক রাত এবং মুসাফির তিন দিন তিন রাত পর্যন্ত উক্ত মোজার উপর মাসাহ করতে পারবে। উল্লেখিত সময় শেষ হওয়ার পূর্বে মোজা খুলে ফেললে আর মাসাহ করতে পারবে না। নতুনভাবে আবার শুরু করতে হবে। মাসাহ করার পদ্ধতি হল ভিজা হাতের আঙ্গুলসমূহ মোজার সামনের দিকে টেনে নিয়ে একবার মাসাহ করে নিবে। ডান পায়ে ডান হাত দ্বারা এবং বাম পায়ে বাম হাত দ্বারা মাসাহ করবে।[প্রমাণঃ ফাতাওয়া দারুল উলুম, ১:২৪৬, ফাতাওয়া তাতারখানিয়া ১:২৬৩]