মাসাইল
১০০%
নাবালিগা মেয়ের সঙ্গে অবৈধ কর্ম ও উক্ত মেয়ের মায়ের সঙ্গে বিবাহ
প্রশ্ন
জনৈক ব্যক্তি এক বিধবা মহিলার সাত বছরের নাবালিগা মেয়ের সঙ্গে অপকর্ম করার পর উক্ত মহিলাকে বিবাহ করল। এই বিবাহ বৈধ হয়েছে কি-না ?
উত্তর
কোন মেয়ের সঙ্গে বৈধ বা অবৈধ পন্থায় যৌন মিলন সংঘটিত হওয়া মাত্রই তার মা এবং মেয়ে উক্ত ব্যক্তির জন্য চিরস্হায়ীভাবে হারাম হয়ে যায়। তবে এর জন্য শর্ত হল উক্ত মেয়ে ‘মুশতাহাত’ (যার দর্শনে পুরুষদের মধ্যে কামভাব সৃষ্টি হয়) হতে হবে। আর এরূপ অবস্থা সাধারণত মেয়েদের নয় বছর অতিক্রান্ত হওয়ার পরই হয়ে থাকে। সুতরাং, এ ব্যাপারে ফুকাহায়ে কিরামের অভিমত হল, নয় বছরের কম বয়সের কোন মেয়ের সাথে মিলন হলে যদিও কাজটি হারাম ও যিনা, কিন্তু তারপরও উক্ত নাবালিগার মা তার জন্য হারাম হবে না। সুতরাং, প্রশ্নে বর্ণিত বিবাহ সহীহ হয়েছে। তবে লোকটির জন্যে অন্তরে খালিস তাওবা করে নেয়া জরুরী।
প্রমাণঃ ফাতওয়ায়ে আলমগীরী ১:১২৭; খুলাসাতুল ফাতওয়া২:৮