মাসাইল
১০০%
বিসমিল্লাহ শব্দ দিয়ে দোকান বা হোটেলের নাম রাখা
প্রশ্ন
বর্তমানে দু’একটি দোকান বা হোটেলের নাম রেখেছেন ‘বিসমিল্লাহ’ শব্দটি দিয়ে। আমি একটি রেডিও মেরামতকারীর সাইনবোর্ডে দেখলাম, ‘বিসমিল্লাহ রেডিও হাউস’ লিখা। কোন দোকানের এ ধরনের নাম রাখা জায়িয আছে কি-না?
উত্তর
জায়িয ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এ রকম নাম রাখা জায়িয আছে। যদি কেউ বরকত ও সাওয়াবের নিয়্যতে রাখে আল্লাহ বরকতও দান করতে পারেন।
তবে টেলিভিশন, ভিসিয়ার সিনেমা ইত্যাদি নাজায়িয ব্যবসা প্রতিষ্ঠানের নামের শুরুতে বিসমিল্লাহ লাগানো নাজায়িয। কারন-এর দ্বারা আল্লাহর নামের অবমাননা করা হয়।