মাসাইল
১০০%
টেবিল চেয়ারে খানা-খাওয়া
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৬ ফেব্রুয়ারি, ২০২৫সুন্নত, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি
প্রশ্ন
টেবিল- চেয়ারে খাওয়ার প্রচলন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শরী‘আতে এটার হুকুম কি?
উত্তর
মাটিতে দস্তরখানা বিছিয়ে বসে বসে খানা খাওয়া সুন্নত। টেবিল চেয়ারে খাওয়া ইসলামী কালচারের পরিপন্থী। এই নিয়ম অহংকারী এবং ফ্যাশান প্রিয়দের। সুতরাং এটা অবশ্যই বর্জনীয়। ফাসেক ফাজেরের সাথে সামঞ্জস্যতা রাখা মুসলমানের জন্য হারাম। (রহীমিয়াহ-৬-৪৩০)