স্ত্রীকে রাজ-আতের পর তালাক প্রদান
প্রশ্ন
কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে কাজীর মাধ্যমে ২ তালাক প্রদান করে এবং রাজা‘আত করে ৮/১০ বছর সংসার করেন এর পর আবার ২ তালাক প্রদান করেন। এমতাবস্থায় উক্ত ব্যক্তি স্ত্রীকে রাজা‘আত করতে পারবে কি? দলীল সহ জানালে খুশি হব।
উত্তর
প্রশ্নে বর্ণিত বক্তব্য অনুযায়ী আগে দুই তালাক দেওয়ার পর স্বামী মাত্র আর এক তালাকের মালিক ছিল। অতঃপর যখন পুনরায় দুই তালাক দিল তখন এর একটি আগের দু-টির সাথে যোগ হয়ে তার স্ত্রীর উপর মোট তিন তালাক পতিত হয়ে উক্ত স্ত্রী স্বামীর সম্পূর্ণরূপে হারাম হয়ে গেছে। তালাকের পর থেকে তাদের দেখা-সাক্ষাৎ হারাম এবং মেলামেশা করলে তা যিনায় পরিণত হবে। তাই তাদের তাড়াতাড়ি অবশ্যই পৃথক হয়ে যতে হবে। আর উক্ত মহিলার ইদ্দত শেষ হওয়া পর্যন্ত অর্থাৎ তিন হায়িয, আর গর্ভবর্তী হলে সন্তান প্রসব হওয়া পর্যন্ত তার খোর-পোষ দেওয়া স্বামীর উপর ওয়াজিব। মোহর আদায় না করে থাকলে অতিসত্ত্বর তা আদায় করে দিতে হবে। [প্রমাণঃ দারুল উলূম ১০/১৫৮]