পুরুষ এবং নারী কার কার সাথে দেখা দিতে পারবে
প্রশ্ন
পুরুষরা কত শ্রেণীর মহিলাদের সাথে এবং মহিলারা কত শ্রেণীর পুরুষদের সাথে দেখা করতে পারবে?
উত্তর
পুরুষরা নিম্নবর্ণিত ১৪ শ্রেণীর মহিলাদের সাথে দেখা করতে পারবেঃ
১। মা।
২। দাদী, নানী তাদের উর্ধ্বতন ক্রমাণু মহিলাগণ।
৩। সহোদর বোন, বৈমাত্রেয় বোন ও বৈপিত্রেয় বোন।
৪। আপন মেয়ে, ছেলের মেয়ে, মেয়ের মেয়ে এবং তাদের গর্ভজাত যে কোন কন্যা সন্তান ও ছেলে সন্তানদের স্ত্রী।
৫। যে স্ত্রীর সঙ্গে দৈহিক মিলন সংঘটিত হয়েছে, তার পূর্ববর্তী বা পরবর্তী স্বামীর কন্যা সন্তান। স্ত্রীর মা অর্থাৎ শাশুড়ী, নানী শাশুড়ী, দাদী শাশুড়ী।
৬। ফুফু অর্থাৎ, পিতার সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন।
৭। খালা অর্থাৎ মায়ের সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন।
৮। ভাতিজী অর্থাৎ সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাইয়ের মেয়ে ও -তাদের অধঃস্তন কন্যা সন্তান।
৯। ভাগ্নি অর্থাৎ, সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোনের মেয়ে ও তাদের অধঃস্তন কন্যা সন্তান।
১০। দুধ সম্পর্কীয় মেয়ে, মেয়ের মেয়ে, ছেলের মেয়ে ও তাদের অধঃস্তন যে কোন কন্যা সন্তান ও দুধ সম্পর্কীয় ছেলের স্ত্রী।
১১। দুধ সম্পর্কীয় মা, খালা, ফুফু, নানী, দাদী ও তাদের অধঃস্তন ক্রমানু মহিলাগণ।
১২। দুধ সম্পর্কীয় বোন, দুধ বোনের মেয়ে, দুধ ভাইয়ের মেয়ে এবং তাদের গর্ভজাত যে কোন কন্যা সন্তান।
১৩। যৌন শক্তিহীন এমন বৃদ্ধা যার প্রতি পুরুষের কোন প্রকার আকর্ষণ নেই।
১৪। অপ্রাপ্তবয়স্কা এমন মেয়ে যার প্রতি পুরুষদের এখনো যৌন আকর্ষণ সৃষ্টি হয় না।
উপরোক্ত মহিলাগণ ব্যতীত কোন পুরুষের জন্য অন্য কোন মহিলার সাথে দেখা সাক্ষাৎ মোটেও জায়েয নয়। বরং সম্পূর্ণ নাজায়েয ও হারাম।
মহিলাগণ নিম্নবর্ণিত ১৪ শ্রেণীর পুরুষের সাথে দেখা করতে পারবেনঃ
১। বাবা, দাদা, নানা ও তাদের উর্ধ্বতন ক্রমাণু পুরুষগণ।
২। সহোদর ভাই-বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাই।
৩। শ্বশুর, আপন দাদা শ্বশুর ও নানা শ্বশুর এবং তাদের উর্ধ্বতন ক্রমাণু পুরুষগণ।
৪। আপন ছেলে, ছেলের ছেলে, মেয়ের ছেলে এবং তাদের ঔরসজাত পুত্র সন্তান এবং কন্যা সন্তানদের স্বামী।
৫। স্বামীর অন্য স্ত্রীর গর্ভজাত পুত্র।
৬। ভাতিজা, ভাগিনা অর্থাৎ, সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাই ও বোনের ছেলে ও তাদের অধঃস্তন কোন ছেলে।
৭। আপন চাচা অর্থাৎ, বাবার সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাই।
৮। আপন মামা অর্থাৎ, মায়ের সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাই।
৯। দুধ সম্পর্কীয় ছেলে, উক্ত ছেলের ছেলে, দুধ সম্পর্কীয় মেয়ের ছেলে ও তাদের ঔরসজাত সন্তান যে কোন পুত্র সন্তান এবং দুধ সম্পর্কীয় মেয়েদের স্বামী।
১০। দুধ সম্পর্কীয় বাবা, চাচা, মামা, দাদা, নানা ও তাদের উর্ধ্বতন ক্রমাণু পুরুষগণ।
১১। দুধ সম্পর্কীয় ভাই, দুধ ভাইয়ের ছেলে, দুধ বোনের ছেলে এবং তাদের ঔরসজাত যে কোন পূত্র সন্তান।
১২। দুধ সম্পর্কীয় ভাই, দুধ ভাইয়ের ছেলে, দুধ বোনের ছেলে এবং তাদের ঔরসজাত যে কোন পূত্র সন্তান।
১৩। যৌন শক্তিহীন এমন বৃদ্ধ যার মাঝে মহিলাদের প্রতি কোন আকর্ষণ নেই। তার প্রতি মহিলাদেরও কোন আকর্ষণ নাই।
১৪। অপ্রাপ্ত বয়স্ক এমন বালক যার মাঝে এখনও যৌন আকর্ষণ সৃষ্টি হয়নি। উপরোক্ত পুরুষগণ ব্যতীত কোন মহিলার জন্য অন্য কোন পুরুষের সাথে দেখা সাক্ষাৎ মোটেও জায়েয নয় বরং সম্পূর্ণরূপে নাজায়েয ও হারাম। (প্রমাণঃ সূরা নিসা-আয়াত ২৩, সূরা নূর-আয়াত ৩১, তাফসীরে মা‘আরিফুল কুরআন-২: ৩৫৬-৩৬, তাফসীরে মা‘আরিফুল কুরআন-৬:৪০১-৪০৫, তাফসীরে মাযহারী-২:২৫৪-২৬১, তাফসীরে মাযহারী-৬: ৪৯৭-৫০২)