মাসাইল
১০০%
যমযমের পানি পান করা
প্রশ্ন
যে কোন খাদ্য-দ্রব্য বা পানীয় বসে খাওয়া আদব। কিন্তু যমযম কূপের পানি দাঁড়িয়ে পান করতে হয়? আর এ পানি পান করার সময় কি দু’আ পড়তে হয়?
উত্তর
সব ধরনের খাদ্য-দ্রব্য ও পানীয় বসে খাওয়া সুন্নাত। আর যমযম কূপের পানি দাঁড়িয়ে পান করলে কোন গুনাহ হবে না। তবে আদবের খেলাফ হবে। কেননা, এটা পৃথিবীর সবচেয়ে পবিত্র ও বরকতময় পানি। এ পানি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে পান করা নবী কারীম ﷺ তা’লীম দিয়ে গেছেন। সুতরাং এট মুস্তাহাব।
মোদ্দাকথা, যে আমল নবী কারীম ﷺ থেকে যেভাবে প্রমাণিত আছে, সেটা সেভাবে করাই সুন্নাত। সেখানে আমাদের বিবেক বিবেচনা অর্থহীন।
যমযমের পানি পান করার সময় এ দু’আ পড়া সুন্নাত
اللهم اني اسئلك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. (مصنف عبد الرزاق حــ:9112, والدار قطني حـ:237)
[প্রমাণঃ কিফায়াতুল মুফতী ৯:১০৯]