ফোনের মাধ্যমে তালাক দেয়া
প্রশ্ন
অনেক চেষ্টার করেও একবন্ধুর স্ত্রী প্রায় ৮-৯ মাস পরেও মায়ের বাড়িতে থেকে আর আসতে চাইছে না দেখে শেষ পথ হিসাবে সতর্ক করার জন্য সে তার স্ত্রীকে ফোনের মাধ্যমে এক তালাক দিতে যায়। কিন্তু তালাক দিচ্ছে বুঝতে পেরে স্ত্রীটি ফোন কেটে দেয়, যদিও বন্ধুটি কথার রেষে পুরো এক তালাক দেয়। এভাবে তিনমাস কেটে গিয়েছে। এখন স্ত্রীটি ফিরে আসতে চাইছে। কিন্তু বন্ধুর সন্দেহ, কিছুটা হলেও তার স্ত্রীর কানে ফোন কেটে দেবার আগে তালাকের কিছু কথা গিয়েছে তাই এক তালাক হয়ে গিয়েছে। আর যেহেতু তিন মাস হয়ে গিয়েছে তাই আর একবার বিয়ে করে তবেই সংসার করা উচিত। এদিকে স্ত্রীটি বলছে যে সে তালাকের কোনো কথা শোনেনি তাই তালাক হয়নি তাই সে আর একবার বিয়ে করবে না। এখন বন্ধুটি কি করবে ? যদি স্ত্রীর কথাটি ঠিক হয় তাহলে তো সমস্যা নেই। কিন্তু যদি বন্ধুর সন্দেহ সত্যি হয় যে পুরো কথা যদিও কানে যায়নি, তবে ফোন রাখার আগে কিছু কথা কানে গিয়েছে তাহলে কি একতালাক হবে? এক্ষেত্রে কি স্ত্রীর কথাটি সত্যি ধরলে কোনো সমস্যা হবে ?
উত্তর
তালাকের কথা স্ত্রী না শুনলেও তালাক হয়ে যায়। তাই স্বামী যেহেতু স্ত্রীকে এক তালাক প্রদান করেছিলেন। তারপর তিন হায়েজ পরিমাণ সময়সীমা অতিক্রম হয়েছে। তা’ই এখন নতুন করে বিয়ে করলেই কেবল স্বামী স্ত্রী একসাথে বসবাস করতে পারবে। অন্যথায় একসাথে থাকা জায়েজ হবে না।
الطلاق والخلع يصح دون علم الآخر (الفقه الاسلامى وأدلته-9/291