প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ জমি থাকলেও কুরবানী ওয়াজিব হবে

মুফতী মনসূরুল হক সাহেব১০ অক্টোবর, ২০২৪কুরবানী ও আক্বিকা

প্রশ্ন

কুরবানী ওয়াজিব হওয়ার জন্য জমির মূল্যের হিসাব হবে? না উৎপাদিত ফসলের হিসাব হবে?

উত্তর

জীবিকা নির্বাহের জন্য যতটুকু জমি এবং ফসলের প্রয়োজন তা থেকে অতিরিক্ত জমি এবং ফসলের মূল্য অথবা কোন একটার মূল্য যাকাতের নির্ধারিত নিসাব পরিমাণ হলে তার কুরবানী ওয়াজিব হবে।

[প্রমাণঃ ফাতাওয়া শামী ৬:৩১২# আহসানুল ফাতাওয়া ৭:৫০৬]

প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ জমি থাকলেও কুরবানী ওয়াজিব হবে | ইসলামী যিন্দেগী