ঋণ ব্যক্তিদের যাকাত দেয়া
প্রশ্ন
আমার আপন ভাইয়ের ঘরভিটা ছাড়া আয়ের কোন জায়গা-জমি নেই। আমি তাকে বিদেশে পাঠিয়েছিলাম। এর জন্য ২,২০,০০০ টাকা ঋণও দিয়েছিলাম। কারো থেকে সে আরো ৫০,০০০ টাকা ঋণ করেছে। হঠাৎ গণ্ডগোল করে বিদেশ থেকে চলে আসে। বর্তমানে সে ২,৭০,০০০ টাকা ঋণী। এমতাবস্থায় তাকে যাকাতের টাকা দেয়া যায় কি-না? ঋণ পরিশোধের জন্য দিলে কিভাবে দেওয়া যায়?
উত্তর
হ্যাঁ, আপনি আপনার ভাইয়ের ঋণ পরিশোধের জন্য তাকে মালিক বানিয়ে যাকাতের টাকা দিতে পারেন। এতে আপনি অন্যান্য গরীব-মিসকীনদেরকে দেয়ার চেয়ে অধিক সাওয়াব পাবেন। যাকাতের টাকার মালিক হওয়ার পর সেই টাকা দ্বারা সে আপনার এবং অন্য লোকের ঋণ আদায় করে দিবে। উল্লেখ্য, উক্ত ঋণ বাবদ টাকা সরাসরি তার হাতে না দিয়ে আপনার যাকাত থেকে কর্তন করে দেয়া জায়িয হবে না এবং এতে আপনার যাকাত হবে না। যাকাত আদায় হবার জন্য তার যাকাত আদায়ের নিয়্যতে টাকা দিতে হবে। যাকাত দিচ্ছেন তা প্রকাশ্যে ঘোষণা করা জরুরী নয়। নিয়ত করা জরুরী।
[প্রমাণঃ মিশকাত, ১:১৭০; ২:৩৫৩ #আহসানুল ফাতওয়া, ৪:২৬৬৯; ২৯২ #খাইরুল ফাতওয়া, ৩:৪০৬]